JuktiLab Logo
যুক্তি ল্যাবJukti Lab
যুক্তিকোড এডিটরঅনুশীলন

টিউটোরিয়াল

সূচণাIdentifier/নির্দেশকবাক্য / Stringঅগ্রাধিকার / Precedenceলজিক্যাল অপারেটরতুলনা / Comparisonমান সংরক্ষণ/Assignment OperatorsArithmetic Operators/গাণিতিক অপারেটরData Type/তথ্যের ধরণInput/ইনপুটReal Example/বাস্তব উদাহরণMulti Variable/একাধিক ভেরিয়েবলDeclaration/নামকরণComment/কমেন্টNew Line/নতুন লাইনNumber Output/সংখ্যা আউটপুটOutput/আউটপুটStatements/বিবৃতিSyntax/গঠন বাক্য জোড়া লাগানোসংখ্যা এবং বাক্য
বাক্যের আকারAccess Stringsইউজার ইনপুটলজিক্যাল বুলিয়ানযুক্তি শর্তাবলীলজিক্যাল অপারেটরশর্তের উদাহরণযুক্তি ফর লুপযুক্তি নেস্টেড লুপশর্তের ব্যবহারউন্নত ফর লুপ

যুক্তি টিউটোরিয়াল

সিনট্যাক্স গাইডউন্নত ফর লুপলুপ বাস্তব উদাহরণব্রেক ও কন্টিনিউতালিকা (Arrays) বেসিকতালিকা ও লুপতালিকা বাস্তব উদাহরণবহুমাত্রিক তালিকাফাংশন বেসিকফাংশন প্যারামিটারফাংশন রিটার্ন ভ্যালুফাংশন রিকার্শনফাংশন স্কোপওওপি (OOP) বেসিকওওপি কনস্ট্রাক্টরওওপি এক্সেস মডিফায়ারওওপি ইনহেরিটেন্স'নিজ' (This) কিউওয়ার্ডতারিখ ও সময়ওওপি পলিমরফিজমওওপি এনক্যাপসুলেশন'উৎস' (Super) কিউওয়ার্ডমাল্টিপল ইনহেরিটেন্সমাল্টি-লেভেল ইনহেরিটেন্সঅ্যাডভান্সড ফিচার
যুক্তি
সংখ্যা এবং বাক্য

যুক্তি সংখ্যা এবং বাক্য ব্যবহারের নিয়ম

যুক্তি-এ সংখ্যা এবং বাক্যের মধ্যে কিছু মজার ও শক্তিশালী ইন্টারঅ্যাকশন রয়েছে যা কোড লিখার কাজকে সহজ করে দেয়।

যুক্তি (Jukti) সংখ্যা এবং বাক্য (Numbers and Strings)

যুক্তি-এ সংখ্যা এবং বাক্যের মধ্যে কিছু মজার ও শক্তিশালী ইন্টারঅ্যাকশন রয়েছে যা কোড লিখার কাজকে সহজ করে দেয়।

১. গুণ বা রিপিটেশন (String Multiplication)

যদি কোনো বাক্যকে একটি সংখ্যা দিয়ে গুণ করা হয়, তবে বাক্যটি ততবার পুনরাবৃত্তি হয়। এর জন্য স্টার * অপারেটর ব্যবহার করা হয়।


দেখাও "হা" * ৩; // আউটপুট: হাহাহা

২. বিশেষ নিয়ম: সংখ্যা ইনটু বাক্য (Number * String)

যুক্তি-এ একটি বিশেষ গাণিতিক নিয়ম রয়েছে আপনি যদি কোনো সংখ্যাকে একটি বাক্য দিয়ে গুণ করেন, তবে সেটি ওই বাক্যের দৈর্ঘ্যের সাথে সংখ্যাটির গুণফল (পূর্ণসংখ্যা) ফেরত দেয়।


// "হ্যালো" এর দৈর্ঘ্য ৫
দেখাও ২ * "হ্যালো"; // আউটপুট: ১০ (২ * ৫)

৩. যোগ বা কনক্যাটেনেশন (String Addition)

বাক্যের সাথে কোনো কিছু যোগ করলে তা সবসময় বাক্যে রূপান্তরিত হয়। কিন্তু যদি আপনি দুটি সংখ্যাকে যোগ করেন, তবে সেটি গাণিতিক যোগফল দিবে।


দেখাও ৫ + ৫; // আউটপুট: ১০ (যোগফল)
দেখাও "৫" + "৫"; // আউটপুট: ৫৫ (জোড়া লাগানো)

৪. রূপান্তর সতর্কতা

মনে রাখবেন, বাক্য থেকে সরাসরি বিয়োগ (-) বা ভাগ (/) করা সম্ভব নয়। এটি শুধুমাত্র যোগ এবং গুণের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করে।

এই নিয়মগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই ডিজাইন (যেমন— অনেকগুলো ড্যাশ প্রিন্ট করা "-" * ২০) বা টেক্সট বেসড হিসাব সম্পন্ন করতে পারেন।

৫. বাক্যের সব সম্ভাব্য অপারেশন (String Manipulations)

নিচের কোড বক্সে ইন্টারপ্রিটারের সকল সাপোর্ট দেওয়া স্ট্রিং অপারেশন একসাথে দেখানো হলো:


বাক্য ক = "যুক্তি";
বাক্য খ = "ল্যাব";
// ১. কনক্যাটেনেশন (Concatenation) দেখাও ক + খ; // আউটপুট: যুক্তিল্যাব // ২. রিপিটেশন (Repetition) দেখাও ক * ২; // আউটপুট: যুক্তিযুক্তি // ৩. আকার বা দৈর্ঘ্য (Size/Length) দেখাও আকার ক; // আউটপুট: ৫ // ৪. ইনডেক্সিং (Indexing - অ্যাক্সেস) দেখাও ক[০]; // আউটপুট: য // ৫. ইনডেক্সিং (Mutation - পরিবর্তন) ক[০] = "ম"; দেখাও ক; // আউটপুট: মুক্তি (য পরিবর্তিত হয়ে ম হয়েছে) // ৬. তুলনা (Comparison) যদি (ক == "মুক্তি") { দেখাও "সত্য"; } // ৭. সংখ্যা ও দৈর্ঘ্যের গুণফল দেখাও ৩ * ক; // ৩ * ৫ = ১৫
বিঃদ্রঃ: ইনডেক্স হিসেবে নেগেটিভ সংখ্যা দিলে তা ডান দিক থেকে গণনা শুরু করে।
Previous
বাক্য জোড়া লাগানো
Next Lesson
বাক্যের আকার
কুইজ 1/5

সংখ্যাকে টেক্সট বা লেখায় বদলাতে নিচের কোনটি করা যায়?

Jukti Lab Logo
যুক্তি ল্যাবJukti Lab

যুক্তি ল্যাব একটি গবেষণা ও উন্নয়ন ভিত্তিক প্রতিষ্ঠান, যেখানে উদ্ভাবনী গবেষণার মাধ্যমে তৈরি করি স্মার্ট সফটওয়্যার সリューション এবং বাংলায় প্রোগ্রামিং শিক্ষার আধুনিক প্ল্যাটফর্ম।

প্রয়োজনীয় লিংক

  • রিভিউ

কোম্পানি

  • About Us
  • Contact

Contact Us

  • [email protected]
  • +880 1234-567890
  • House-xx, Road-xx, Dhaka, Bangladesh

Follow Us

© 2026 যুক্তি ল্যাব (Jukti Lab). All rights reserved. HOST WITH GOTMYHOST

Privacy PolicyTerms of Service